জেলায় দুজায়গায় আগুন - The News Lion

জেলায় দুজায়গায় আগুন

 


দি নিউজ লায়নঃ     জেলায় দুজায়গায় আগুন লাগে। বুধবার রাতে চটের গোডাউনে আগুন। ওইদিন গভীররাতে মেমারি থানার নুদিপুর মোড়ে ঘটনাটি ঘটে। জানা যায়, বুধবার গভীর রাতে স্থানীয় এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই ব্যাক্তি আগুন দেখতে পান। খবর যায় মেমারি থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ  ও দমকল কর্মীদের তৎপরতায় প্রায় ঘন্টা খানেটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনায় কোন প্রাণহানি হয় নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানান গোডাউন মালিক উজ্জ্বল সাহানি। 




দোকান মালিকের দাবি কেউ ইচ্ছাকৃতভাবে দোকানের পিছনের দিক থেকে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। কী ভাবে আগুন লাগে তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। অন্যদিকে বৃহস্পতিবার  দিনদুপুরেই কালনা পুরসভার পার্ক দাউদাউ করে জ্বলে উঠে। এদিন আচমকাই ‘পুরবিতান’ নামে ওই পার্কে আগুন লেগে যায়।


 নিমেষের মধ্যে তা বিধ্বংসী আকার ধারণ করে। তবে প্রাণহানির কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়।। প্রায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালনার পুর প্রশাসক দেবপ্রসাদ বাগ। কীভাবে এত বড় অগ্নিকাণ্ড, এ বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। কালনার পুর প্রশাসক দেবপ্রসাদ বাগ ফোনে জানান, কীভাবে আগুন লাগলো পুলিশ ও দমকল খতিয়ে দেখছে। এখনই ক্ষতির পরিমান বলা যাবে না।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.